হিলালপুর থেকে ইয়াবাসহ আটক-১

January 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে ৫২ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ২৪ জানুয়ারি রাত ৭টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত সৌলেন্দ্র শব্দকর (৩৩) ৮ নং কনকপুর ইউনিয়নের রংদাস গ্রামের গোপেন্দ্র শব্দকর এর ছেলে।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com