বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত কাউন্সিলর মাসুদের নৌকার সমর্থনে গনসংযোগ

January 25, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজারের পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমান সমর্থনে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩ ঘটিকায় পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত কাউন্সিলর মাসুদ আহমদ আয়োজন করেন।

পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে সর্বস্থরের মানুষ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ফজলুর রহমানের নৌকার সমর্থকরা ওয়ার্ডের সকল রাস্তা প্রদক্ষিণ ও গনসংযোগ করেন।

ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আহমদের সভাপতিত্বে ও নিজাম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র নৌকার প্রার্থী মোঃ ফজলুর রহমান, কৃষক লীগের সভাপতি জমসেদ আহমদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল , পৌর সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাক রিপন আহমদ, তবারক আলী সহ এলাকার নাগরিক বৃন্দ।

এছাড়াও উপজেলা, পৌরসভার আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পথসভায় বক্তারা বলেন, নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com