দুস্থ গরীব প্রতিবন্ধীদের করোনাকালীন সহায়তা প্রদান

January 25, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজারে দুস্থ গরীব প্রতিবন্ধীদের করোনাকালীন সময়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

২৫ জানুয়ারি সোমবার  দুপুরে মৌলভীবাজার সদর সমাজসেবা  অফিসের আয়োজনে এবং সদর উপজেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন  সহায়তার টাকা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে করোনার সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

সদর উপজেলার ১২টি ইউনিয়নের দুস্থ গরীব প্রতিবন্দিদের করোনাকালীন  সময়ের জন্য এক হাজার টাকা করে ১৫২ জনের মধ্যে ১লক্ষ ৫২ হাজার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com