মানুষের কল্যাণে কাজ করতে উদার মানসিকতা প্রয়োজন-মেয়র সিপার

January 26, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় এক দরিদ্র ব্যক্তির গৃহ নির্মাণে ২ বান্ডিল ঢেউটিন ২৬ জানুয়ারি মঙ্গলবার হস্তান্তর করা হয়। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র প্রবাসীর দেয়া অর্থে স্বেচ্ছাসেবি সংস্থা পরশ এর উদ্যোগে ঢেউ টিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, মানুষের কল্যাণে কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। মানুষের কল্যাণে কাজ করতে উদার মানসিকতা প্রয়োজন। আমরা সবাই যদি এভাবে অসহায় মানুষের পক্ষে সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। একটা সুখি সমৃদ্ধশালী সমাজ গঠনে প্রবাসীদের পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার কাবুল পাল, পৌর যুবলীগের আহ্বায়ক শাহীন আহমদ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট ভিউ প্রতিনিধি শাকির আহমদ, চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক জিয়া, সুমন আহমদ, হাবিবুর রহমান সুজন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com