ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার গুহ রোডস্থ রূপসী বিউটি পার্লার এর সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।
২৬ জানুয়ারী মঙ্গলবার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আসামী মিঠুন শীল (৩৬) পিতাঃ সুবাস শীল, সাং- ১৮, ডক বাংলা পুকুর পাড়, বাহারমর্দন, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার গ্রেফতার করা হয়।
অভিযানে আরও ছিলেন অফিসার এএসআই আবুল কাশেম, এসআই মোঃ মাসুক মিয়া, এএসআই মকুন্দ দেববর্মা, কং/৮৩৮ মো. ইমরান হোসেন , কং/২৫৫ মোকারাবি, কং/৭০২ আবুল বাছেদ রাফি, কং/১০২২ আতাউর রহমান, কং/৩৮৬ রিপন খন্দকার সকলেই জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার এসআই জিতেন্দ্র বৈষ্ণব। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



মন্তব্য করুন