হিমেল হাওয়ায় কাঁপছে মৌলভীবাজার : সর্ব নিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

January 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে টানা কয়েক দিনের হিমেল হাওয়ায় বিপর্যস্থ হয়ে পড়েছে। শীতের তীব্রতায় কাঁপছে পূরো মৌলভীবাজার। জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত প্রবাহ। ঘন কোয়াশার চাদরে ঢেকে থাকে দিনের অধিকাংশ সময়। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বুধবার ২৭ জানুয়ারি সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতের তীব্রতায় ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অভ্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com