পৌরসভা নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলের উপর অভিযান

January 30, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলাপ্রশাসক, মীর নাহিদ আহসানের নির্দেশনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শহরে অভিযান চালানো হয়েছে।

শুক্রবার ২৯ জানুয়ারি বিকাল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলের উপর আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার শহরের বেরীলেক, কুসুমবাগ ও সদর হাসপাতালের সংযোগ সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মোটরযান চলাচলের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ১৪ টি মামলায় ৫,৬০০/- অর্থ দন্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর একটি চৌকস বাহিনী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com