মৌলভীবাজার সমিতি সিলেট এর শীতবস্ত্র  বিতরণ সম্পন্ন

January 30, 2021,

স্টাফ রিপোর্টার সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলা বাসীর সামাজিক সংগঠন ‘’মৌলভীবাজার সমিতি সিলেট, এর উদ্যোগে ও গোরারাই ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সহসোগীতায় প্রতি বছরের ন্যায় এবার মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ অডিটরিয়ামে প্রায় দুশতাধিক পরিবারের মধ্যে শনিবার ৩০ জানুয়ারী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে ও গোরারাই ওয়েল ফেয়ারে সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সমিতির সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি হাজী এম এ মতিন,উপদেষ্টা এডভোকেট চৌধূরী আতাউর রহমান আজাদ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, সহসভাপতি মো: রুস্তম খান,যুগ্ম সাধারণ সম্পাদক রোটা: নুরুল হক সুহেল, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক নুরুল চৌধুরী,সমিতির সদস্য ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, ক্রীড়া সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, শাহ গোলজার আহমেদ।

উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস,কোষাধ্যক্ষ মো: মফিক আলী,প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন ও সদস্য ওয়াহিদুর রব জগলু প্রমুখ। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন মূলত নাড়ীরটানে ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে সমিতি জেলার মানুষের কল্যাণে  ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রীবিতরণ, দরিদ্র অথচ মেধাবীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে থাকে।গোরারাই ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সমিতি ও এর নেতৃবৃন্দকে এসময়  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com