কুলাউড়ায় ১২ বছরের শিশু ধর্ষিত,ধর্ষক গ্রেপ্তার

January 31, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের একটি গ্রামে ১২ বছরের একটি শিশু ধর্ষণের দায়ে থানায় মামরা দায়ের করা হয়েছে। পুলিশ এঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও পুলিশ সুত্র জানায়, ৩০ জানুয়ারী বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় শিশুটির পাশের বাড়ির জমির উদ্দিন (৩০) এর নিকট ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সময় মেয়েটির মা তার আত্মীয়ের বাড়িতে শিরণী অনুষ্ঠানে ছিলেন। ঘরে একা থাকাবস্তায় পাশের বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে জমির উদ্দিন ঘরে প্রবেশ করে শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে পাশের ঘরের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। খবর পেয়ে মেয়েটির মা বাড়িতে এসে জানতে পেওে থানায় গিয়ে মামরা দায়ের করেন। শিশুটির পিতা প্রবাসে থাকেন। বর্তমানে ধর্ষিতা শিশুটি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা সহ চিকিৎসা নিচ্ছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভোষণ রায় জানান, ধর্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছে। দূপুরে আদালতে তাকে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com