মৌলভীবাজারে শীতবস্ত্র দিয়েছে জনকল্যাণ সংস্থা

February 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আর্তমানবতার সেবায় গঠিত স্বেচ্ছা সেবামূলক সংগঠন “জনকল্যাণ সংস্থার” উদ্যেগে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মধ্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি রবিবার জনকল্যাণ সংস্থার সভাপতি রাবেল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল করিম ফজিলতের পরিচালনায় মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র উন্নতমানের শাল ও চাদর দিয়েছে জনকল্যাণ সংস্থার সদস্যরা।
শীতবস্ত্র বিতরণের এ সময় উপস্থিত ছিলেন ৪নং আপার কাগবলা চেয়াম্যান আজির উদ্দিন, জনকল্যাণ সংস্থার সহ সভাপতি সাকিবুর রহমান মেরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শামিম উসমান, অর্থ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকারিয়া, সাহিত্য সম্পাদক আকমল হোসেন, আইন বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, নির্বাহী সদস্য ফয়েজ আহমদ ফাইজান।
আরো উপস্থিত ছিলেন আবুল বাশার জুবায়েল, শুভ আহমদ, আবু তাহের, মনির আহমদ, শেখ জিয়াউর রহমান, আশরাফ আহমেদ, মাওলানা সুলাইমান, অনিক আহমদ, মোজাহিদ আহমদসহ প্রমুখ।
শীত্রবস্ত্র বিতরণের বিষয়ে অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ড.আনোয়ার হোসেন বলেন- তীব্র এ শীতে দুস্থ ও অসহায়দের ভোগান্তি কমাতে ও তাদের জীবনে একটু স্বস্তি ফিরিয়ে আনার জন্য জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম ইউনিয়ন ও দেশের মানুষদের অনুপ্রেরণা যোগাতে সহায়তা করবে, “জনকল্যাণ সংস্থার” কাজ দেখে আমি আজ আনন্দিত, আমি সবসময় জনকল্যাণ সংস্থার পাশে আছি ও থাকবো।
উলেখ্য যে, মহামারি করোনা শুরুর প্রাক্কাল থেকে জনকল্যাণ সংস্থার সদস্যরা মাস্ক ও সাবান বিতরণ, ত্রাণ, ঈদ সামগ্রী বিতরণসহ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com