যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি,৪ প্রতিষ্ঠানকে জরিমানা

February 2, 2021,

ইমাদ উদ দীন॥ নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে গতকাল (সোমবার) বিকেলে শহরের ওয়াপদা গেট এলাকা ও শ্রীমঙ্গল রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌধুরী এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, নিউ জারা স্টোরকে ৩ হাজার টাকা, সুমাইয়া ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা ও আমির এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, মো. তানভীর হোসেন, সানজিদা রহমান ও মো. রুহুল আমিন। উল্লেখ্য মৌলভীবাজার শহরসহ পুরো জেলার অনেক দোকানেই অন্যান্য পণ্যের সাথে কোন লাইসেন্স বা অনুমতি বিহীন অনিরাপদভাবেই দাহ্য পদার্থ বিক্রি করছেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এই ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com