শীতে কাঁপছে পূরো মৌলভীবাজার : সর্ব নিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

স্টাফ রিপোর্টার॥ টানা কয়েক দিনের হিমেল হাওয়ায় ও শীতের তীব্রতায় আজও কাঁপছে মৌলভীবাজার। হিমেল হাওয়া ও হাঁড় কাপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। ২ ফেব্রয়ারি মঙ্গলবার মৌলভীবাজারে সর্ব নিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলার উপর দিয়ে এখন বইছে শৈত প্রবাহ। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। শীতের তীব্রতায় সবচেয়ে বেশী ছিন্নমুল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কন কনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যায়, গত এক সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যে উঠা নামা করছে।
হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অভ্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।



মন্তব্য করুন