মৌলভীবাজার সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত ৪৮ শিশু ভর্তি

February 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এ অবস্থায় মৌলভীবাজার হাসপাতাল সহ পুরো দেশে বেড়েছে শীতজনিত রোগ। তীব্র শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

মঙ্গলবার ২ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার ২৫০ সয্যা সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সকাল পর্যন্ত শুধুমাত্র নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৪৮ শিশু।

এরমধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৬ এবং ডায়রিয়া ওয়ার্ডে ২২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে শীতের প্রকোপ বাড়ায় আশঙ্কা করা হচ্ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে পারে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো বলেন, ‘এই সময়ে শীতজনিত কারণে এই দুটি রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। তাই এই সময়ে আগের চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক আছি।’ তিনি তীব্র শীতের এই সময়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে যেন শিশুর শরীরে যেন ঠাণ্ডা না লাগে। এজন্য গরম কাপড় পরিয়ে রাখতে হবে। শীতের সময় শিশুর ঘরের বাইরে না যাওয়াই উচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com