ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ৫ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন রুহেল যুক্তরাজ্যের উদ্দেশ্যে আগামী ৫ ফেব্রুয়ারি যাত্রা করবেন।
পরিবার সূত্রে জানা গেছে, মোঃ রুহুল আমীন রুহেল গত ৩১ ডিসেম্বর কাতার এয়্যারলাইন্স এর একটি ফ্লাইটে শাহজালাল আন্ত:র্জাতিক বিমান বন্দরে নেমে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় নিজ বাড়িতে আসেন। একই এয়্যারলাইন্স এর ফ্লাইটে শাহজালাল আন্ত:র্জাতিক বিমান বন্দর থেকে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১:২০ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। দেশে অবস্থান কালে গেল পৌর নির্বাচনে বড় ভাই ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের নির্বাচনী গনসংযোগ সহ প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পাড় করেন।
তিনি ইংল্যান্ডের মানচেষ্টারে বসবাস করেন। সেখানে তিনি মৌলভীবাজার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গ্রেটার মানচেষ্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন সহ বাঙ্গালী কমিউনিটির নেতৃত্বে রয়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।



মন্তব্য করুন