মৌলভীবাজারে সর্ব নিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস : শীতে কাঁপছে পূরো জেলা

স্টাফ রিপোর্টার॥ হিমেল হাওয়ায় ও শীতের তীব্রতায় আজও কাঁপছে মৌলভীবাজার। হাঁড় কাপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। আজ সর্ব নিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলার উপর দিয়ে এখন বইছে মাঝারি শৈত প্রবাহ। ঘন কোয়শা কেটে গেলেও শীতের তীব্রতা কমছেনা। বিশেষ প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বাহির হচ্ছেননা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। শীতের তীব্রতায় সবচেয়ে বেশী হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবি ছিন্নমুল মানুষ পড়েছেন ভোগান্তিতে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বুধবার সকাল ৯ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজার অঞ্চলে ৫ দশমিক ৫ ডিগ্রি থেকে ৮ ডিগ্রির মধ্যে উঠা নামা করছে। শীতের এ অবস্থা আরও কয়েকদিন থাকার পর আরও একটি শৈত প্রবাহ আসতে পাড়ে।
হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অভ্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।



মন্তব্য করুন