নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ “টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ,নিরাপদ খাদ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে এম সাইফুর রহমান অডিটরিয়ামে মুজিব বর্ষে ৪র্থ নিরাপদ খাদ্য দিবস-২০২১ উদযাপন হয়েছে।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার এ উপলক্ষে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মোঃ তানজির হোসেন এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখম ফারুখ আহমেদসহজেলার প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন