কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

February 7, 2021,

এইচ ডি রুবেল কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৮ ঘটিকার সময় দক্ষিণ বাজারে সমিতির কার্যালয়ে কমিটির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শোক প্রস্তাব পাঠ করা হয় এছাড়াও বাজারের ব্যবসায়ীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ও পিঠা উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সর্বস্তরের ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সহযোগিতার আহ্বান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম জায়েদ, এম ফয়েজ উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক ডা.কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল   ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি প্রমুখ। এছাড়াও ১নং ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন,২নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ্র, ৩নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব এবং সদস্য কাওছার আহমেদ সাব্বির, ৪নং ওয়ার্ড সম্পাদক গৌছ মিয়া, সদস্য আব্দুল মান্নান ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com