কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

February 7, 2021,

এইচ ডি রুবেল কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার ৭ ফেব্রুয়ারি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঐ বৃদ্ধার শরীর থেকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে থানার এসআই মোঃ দিলদার হোসেন বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্ত: নগর পাহাড়িকা এক্সপ্রেস রবিবার দূপুর ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় এক অজ্ঞাত বৃদ্ধা রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধা মারা যান। তিনি আরও জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com