খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:র্শত মুক্তির দাবী বিএনপি ও আইনজীবি ফোরামের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ ফেব্র”য়ারি দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে শহরের শমসেরনগর রোড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুর” করে চৌমুহনা পয়েন্ট হয়ে এম সাইফুর রহমান সড়কের ওয়ের্ষ্টানপ্লাজার সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর অংশগ্রহনে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বেগ খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখর”ল ইসলাম, যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল,সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম,পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু,সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফি আহমেদসহ বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে একই সময়ে শহরের কোর্ট সড়কের জেলা আইনজীবী সমিতি’র ১নং বার ভবন প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আইনজীবিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলাশাখার সদস্য এডভোকেট সৈয়দ নেপুর আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক সিনিয়র এডভোকেট মামুনুর রশীদ মামুন,জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ও জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বকসী জুবায়ের আহমদ, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোবিন্দ মোহন পাল, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
পৃথক সমাবেশে বক্তারা সরকারের নিকট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার আশা করেন।



মন্তব্য করুন