৯ ফেব্রুয়ারি কবি ও গবেষক মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিবের ৭৩তম জন্মদিন

February 8, 2021,

বিশেষ প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, বৃহত্তর সিলেটের বর্ষীয়ান সাংবাদিক-কলামিষ্ট-প্রবীন আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা কবি মুজিবুর রহমান মুজিবের ৭৩ তম শুভ জন্মদিন।

১৯৪৮ সালের ৯ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ঐতিহ্যবাহী মিয়ার বাড়িতে বিশিষ্ট প্রবাসি ও শিক্ষানুরাগি মোহাম্মদ মমতাজ এর ঔরসে বেগম আমিরুন্নেছার গর্ভে মুজিবের জন্ম। মিয়ার বাড়ির পাঠশালা এবং রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে বাল্য শিক্ষা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স এবং আইনে স্নাতক ডিগ্রী নিয়ে তিনি সফল শিক্ষা জীবন সমাপ্ত করেন।

ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স ফাইন্যাল এর ছাত্রাবস্থায় ছাত্রলীগের তুখোড় নেতা, নিজ মহকুমা ছাত্র লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব মুক্তিযুদ্ধে যোগদান করতঃ চার নম্বর সেক্টারে বীরত্বপূর্ণ ভূমিকা ও কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীন চেতা স্বাধীনতা সংগ্রামী মুজিবুর রহমান মুজিব স্বাধীনতা উত্তর কালে স্বাধীন পেশা হিসাবে আইন পেশায় যোগ দিয়ে সংঘটক হিসাবে একাধিক মেয়াদে জেলা বারের সভাপতি সম্পাদকের গুর” দায়িত্ব পালন এবং সততা ও সুনামের সাথে জেলার পাবলিক প্রসিকিউটার এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট বিভাগের একজন প্রবীনতম আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। কলম সৈনিক মুজিবুর রহমান মুজিব ষাটের দশক থেকে সাংবাদিকতা, সমাজ কর্ম ও সাংস্কৃতিক কর্ম কান্ডে জড়িত। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের অনতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করতঃ একজন জীবন ঘনিষ্ট কলম সৈনিক হিসাবে জাতীয় ও আঞ্চলিক পত্র পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন। বহু গ্রন্থ প্রণেতা এই গ্রন্থকারের সাম্প্রতিক গ্রন্থ “আমার দেখা একাত্তোর, মুক্তিযুদ্ধের স্মৃতি কথা” দারুন পাঠক প্রিয়তা পেয়েছে। এবারের জন্ম দিনে কোন অনুষ্ঠানের আয়োজন নেই, সকলের কাছে দোয়া ও শুভেচ্ছা চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা কবি ও কলামিষ্ট মুজিবুর রহমান মুজিব।

আমরা এই নির্ভীক ও নির্লোভ কলম সৈনিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও পারিবারিক কল্যান কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com