কাজিরবাজার এলাকা থেকে ব্যবসায়ি লাশ উদ্ধার

February 9, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের কাজিরবাজার এলাকা থেকে ব্যবসায়ি সেজু চৌধুরী (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঝিলমিল সাজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেজু চৌধুরী আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

আখাইকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফয়েজ মিয়া জানান, রোববার রাতে সে দোকানধারি করে দোকানের ভিতর ঘুমিয়ে থাকে সোমবার সারাদিন দোকান না খোললে পাশের দোকানের লোকজন দেখতে পায় দোকানের ভিতর থেকে লাগানো কোনা সারাশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেয় হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার ঝুলন্ত লাশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বুজাযাচ্ছে সে আত্নহত্যা করছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com