কুলাউড়ায় সাংবাদিকদের মাঝে প্রথম টিকা নিলেন সুশীল সেনগুপ্ত

February 10, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিষেধক প্রদান (কোভিড ভ্যাকসিন) কার্যক্রম রবিবার উদ্বোধনের পর ৩য় দিবসে মঙ্গলবার পর্যন্ত মোট ২৮৯ জন টিকা গ্রহণ করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক প্রতিনিধি সুশীল সেন গুপ্তসহ মোট ১৯০ জন কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন। কুলাউড়ার সাংবাদিকদের মধ্যে তিনিই প্রথম টিকা নিলেন।
কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী জানান, কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার জন্য ইতিমধ্যে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সদস্যদের নাম রেজিস্ট্রেশন চলমান রয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশনকৃত কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত মঙ্গলবার সকালে টিকা গ্রহণ করেছেন।
১০ ফেব্রুয়ারি বুধবার সকালে কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ টিকা গ্রহণ করবেন। পর্যায়ক্রমে অন্যরা কোভিড-১৯ প্রতিষেধক টিকা নেবেন।
উদ্বোধনী দিনে ১ম টিকা গ্রহণকারী সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হক জানান, উদ্বোধনী দিনে রবিবার তিনিসহ ২০ জন, ২য় দিনে সোমবার ৭৯ জন ও ৩য় দিনে মঙ্গলবার ১৯০ জনসহ মোট ২৮৯ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ রয়েছেন। কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় নি। টিকা কার্যক্রম চলমান থাকবে।
কুলাউড়া উপজেলায় ১ম পর্যায়ে কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য ১১ হাজার ৭০০ ডোজ বরাদ্ধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ১৩৩১ জন ভ্যাকসিনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com