মৌলভীবাজারে করোনার টিকা গ্রহনে আগ্রহ বেড়েছে : টিকা ১১ হাজার ছাড়াল

February 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনার টিকাদান কর্মসূচির পঞ্চম দিনে টিকা নিয়েছেন ৪ হাজার ১৮৩ জন। ফলে জেলায় টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭২৭ জন। যাদের মধ্যে পুরুষের সংখ্যা ৭ হাজার ৬৩৫ জন এবং নারীর সংখ্যা ৪ হাজার ৯২ জন।
বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। টিকা নিয়েছেন ২ হাজার ৬১০ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।
৫ম দিন ১১ ফেব্রুয়ারি উপজেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী মৌলভীবাজার সদর উপজেলায় টিকা গ্রহন করেন ১১১৩, রাজনগর ৩৭১, বড়লেখা ৪৬৭, কমলগঞ্জ ৪০৪, শ্রীমঙ্গল ১২৬৮, জুড়ী ২১০, কুলাউড়া ৩৫০ জন।
মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো বলেন, সুষ্ঠুভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বতস্ফুর্তভাবে কাজ করছেন। প্রতিদিনিই বাড়ছে আগ্রহী টিকাদানকারীর সংখ্যা। এখন পর্যন্ত বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ডা. পার্থ সারথি দত্ত কাননগো।
টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ১১ হাজার ৭২৭ জনকে টিকা দেয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষের সংখ্যা ৭ হাজার ৬৩৫ জন এবং নারীর সংখ্যা ৪ হাজার ৯২ জন।
প্রতিদিন সকাল ৯ টা থেকে টানা বিকেল আড়াইটা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। টিকা দিতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৮ টি এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে তিনটি করে বুথ।
মৌলভীবাজার জেলায় টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছিলেন ৪২৭ জন। কিন্তু পরের দিন থেকে সেই সংখ্যা বাড়তে শুরু করে। অনেকেই কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নিচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন করোনার টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেয়ায় মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।
এদিকে কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে সারাদেশে বন্ধ করা হচ্ছে ‘অন-স্পট’ নিবন্ধন। অর্থাৎ এখন থেকে আগে নিবন্ধন করে যেতে হবে টিকা নিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com