শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
February 11, 2021,

পলি রানী দেবনাথ॥ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মোঃ জামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, মৌলভীবাজারসহ প্রমুখ। সভায় ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয় এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।



মন্তব্য করুন