কুলাউড়ার ভাটেরায় তেলবাহী ট্রেনের একটি বগি চারটি চাকা লাইনচ্যুত : ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

February 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার ভাটেরা রেল স্টেশনের কাছাকাছি জায়গায় তেলবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ চালিয়ে প্রায় ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, ১৩ ফেব্রুয়ারী শনিবার বেলা আড়াই ঘটিকার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রম করে হোসেনপুর এলাকায় পৌছলে এ দূর্ঘটনা ঘটে। পরে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে হাড্রোলিকজ্যাক লাগিয়ে লাইনচ্যাত চাকা উঠানো ও লাইন মেরামত শেষে বিকেল সাড়ে ৪ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাত ১২ টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যস্থান গুতিগাঁও এলাকায় দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ট্রেনের সাতটি বগি। এর আগে গেল বছর ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এসব ঘটনায় বিপুল পরিমান জ¦ালানি তৈল নষ্ট হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com