কুলাউড়া প্রেসক্লাব সভাপতিসহ নেতৃবৃন্দের কোভিড ভ্যাকসিন গ্রহণ

February 17, 2021,

কুলাউড়া প্রতিনিধি  কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিষেধক প্রদান (কোভিড ভ্যাকসিন) কার্যক্রম উদ্বোধনের পর থেকে বুধবার ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুলাউড়া প্রেসক্লাবের মোট ১৪ জন টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন।

১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি, দৈনিক নিউজ টু ডে ও দৈনিক জালালাবাদ পত্রিকা প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী ও সদস্য দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুছ এবং জয়নাল আবেদীন কোভিড-১৯ প্রতিষেধক ১ম টিকা গ্রহণ করেছেন।

কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী জানান, কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার জন্য ইতিমধ্যে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সদস্যদের নাম রেজিস্ট্রেশন চলমান রয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশনকৃত কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত কুলাউড়ার সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা গ্রহণ করেন।

পর্যায়ক্রমে কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করেছেন কুলাউড়া প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সদস্য মহসিন আহমদ চৌধুরী, আব্দুল কুদ্দুছ, তারেক হাসান, সাইদুল হাসান সিপন, জয়নাল আবেদীন, সুমন আহমদ।

এছাড়া টিকা গ্রহণ করেছেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার ষ্টাফ রিপোর্টার রাসেল আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আমিুল ইসলাম দিদার ও আকাশ আহমদ প্রমুখ। তিনি সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানান।

উদ্বোধনী দিনে ১ম টিকা গ্রহণকারী সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, উদ্বোধনী দিন ৭ ফেব্রুয়ারী থেকে বুধবার পর্যন্ত ১১ দিনে মোট ৪ হাজার ১৮০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ রয়েছেন। কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় নি। টিকা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, কুলাউড়া উপজেলায় ১ম পর্যায়ে কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য জেলা সিভিল সার্জন অফিস থেকে ৫ হাজার ৫০০ ডোজ পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত ৫৯৩৫ জন ভ্যাকসিনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com