কুলাউড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় প্রচেষ্টা’র সভা

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রচেষ্টা’ আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রচেষ্টা মিলনায়তনে প্রচেষ্টার নির্বাহী কমিটির সভাপতি ময়ূব হোসেনের সভাপতিত্বে ও মো. মশিউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান হাসনাইন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খান। ধারনাপত্র উপস্থাপন করেন মুক্তা রানী দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, প্রতাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, দৈনিক অধিকার প্রতিনিধি এস আর অনি চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক জিয়া, প্রচেষ্টার শাহজাহান আলীসহ বেসরকারি সংস্থা প্রচেষ্টার প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধিরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী শিশুরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদেরকে সমাজের মূল ধারায় অন্তর্ভূক্ত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদেরও সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত রাখার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।



মন্তব্য করুন