কুলাউড়ায় ৪০ ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ

March 16, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের আওতায় কুলাউড়া উপজেলার ৪০ জন ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার ১৬ মার্চ বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখ্স, আজিজুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪০ জন ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথিসহ সকল অন্যান্য অতিথিরা।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ছাগল হাতে পেয়ে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মো. বিল¬াল মিয়া, বিহালা এলাকার মন্টু মিয়া, বাদে মনসুর এলাকার তজন মিয়া, কুলাউড়া সদর ইউনিয়নের মিনারমহল এলাকার মরতুজ মিয়া, লক্ষীপুর এলাকার আছির আলী, তছির মিয়া, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার ভিক্ষুক খুদেজা বেগম,ইসলামনগর এলাকার সফিনা বেগম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকার বাদল বিশ্বাস ও নাসিরাবাদ এলাকার সায়েদা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ছাগল হাতে পেয়ে আমরা অনেক খুশি। আশা করি এই ছাগল লালন পালনের মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী হলে আমাদের আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com