কুলাউড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

March 17, 2021,

মাহফুজ শাকিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাধারন সম্পাদক ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গায়ত্রী দেব তুর্ণা, জান্নাতুল আখন্দ মাওয়া, মাহফুজ শাকিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com