বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাঠালতলীকে হারিয়ে মুর্শিবাদকুরা চ্যাম্পিয়ন

March 18, 2021,

আব্দুর রব॥ বড়লেখার কাঠালতলীতে ‘টিভি অ্যান্ড টিভি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের’ ফাইনালে পাঁচবন্ধু কাঠালতলীকে ট্রাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে মুর্শিবাদকুরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গোল্ডেন স্টার ফুটবল ক্লাবের আয়োজনে বুধবার রাতে কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
গোল্ডেন স্টার ফুটবল ক্লাবের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শিমুল, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন আহমদ গুলজার, ব্যবসায়ী এখলাছ উদ্দিন, সমাজসেবক ময়নুল ইসলাম, শিক্ষক এমরান হোসেন নামুন, আখতার হোসেন, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, শিমুল চৌধুরী, নাঈম আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com