বড়লেখায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রিয় শ্রম বিষয়ক সম্পাদককে সংবর্ধনা

March 20, 2021,

আব্দুর রব॥ মানবাধিকার সংগঠন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির বড়লেখা উপজেলা কমিটির সভাপতি ইউপি মেম্বার আব্দুল মন্নান সোসাইটির কেন্দ্রিয় কার্যকরি কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় উপজেলা কমিটি বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দিয়েছে। সংগঠনের বড়লেখা কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপেজলা ভাইস চেয়ারম্যান ও কমিটির প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ তাজ উদ্দিন।
সোসাইটির বড়লেখা উপজেলা সিনিয়র সহ-সভাপতি ইউপি মেম্বার ফরমান আহমদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইউপি মেম্বার সাইফুজ্জামান সরোয়ার, সাধারণ সম্পাদক মতছিন আলী, সংবর্ধিত সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রিয় শ্রম বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মন্নান। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় এছাড়াও উক্ত সোসাইটির সদস্যদের মাঝে নবায়নকৃত পরিচয়পত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com