কমলগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পান দোকানির আত্মহত্যা

March 27, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের অদুরে আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পান দোকানী কাজল কর (৪৫)। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টায়। আত্মহননকারী পান দোকানী কমলগঞ্জ পৌরসভার ধানসিঁড়ি এলাকার মৃত জুগেশ চন্দ্র করের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এক ব্যক্তি বার বার ট্রেন লাইনে মধ্যে উঠছিলো আর নামছিলো। কিছুক্ষনের মধ্যে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস অতিক্রম করা মাত্রই লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের একটি দল কাজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com