কমলগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই পথচারী আহত

March 27, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও অটোরিকশা যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ২৫ মার্চ বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও গ্রামের লক্ষীধন সিংহ (৬০) তার বাড়ির সামনেই মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার জালালীয়া এলাকার ব্র্যাক অফিসের সম্মুখে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিনগর ইউনিয়ন এর দক্ষিন কামুদপুর গ্রামের অটোরিকশা যাত্রী মালেক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মাথায় ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পৃথক পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com