বড়লেখায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

আব্দুর রব॥ বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ শুক্রবার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুবেদার রিয়াজ উদ্দিন, এখলাছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান প্রমুখ।



মন্তব্য করুন