এমপি সুলতান মোহাম্মদ মনসুর সহ পরিবার করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। বর্তমানে তিনি রাজধানীর নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
শনিবার ২৭ মার্চ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতান মনসুরের চাচাতো ভাই সেলিম আহমদ। তিনি বলেন, সংসদ সদস্য সুলতান মনসুর বেশ কিছুদিন ধরে জ্বর, মাথা ব্যাথায় ভুগছিলেন। শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। তিনি আরও জানান করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। এরপর থেকে তিনি সহ সবাই বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফন্ট্রের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে বিজয়ী হন। সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর ভিপি ছিলেন।



মন্তব্য করুন