কুলাউড়ায় পুলিশ-হেফাজতের সংঘর্ষ, ফাঁকা গুলি নিক্ষেপ
March 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজার এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৮ মার্চ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কটারকোনা বাজার এলাকা থমথমে বিরাজ করছে।
জানা যায়, কটারকোনা বাজার এলাকায় হেফাজতের নেতাকর্মীরা হরতালের মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে উদ্দেশ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তাদের আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনও কটারকোনা বাজার এলাকায় অবস্থান করছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুরো উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য করুন