সুলতান মনসুরের রোগমুক্তি কামনায় প্রশাসনের দোয়া মাহফিল

March 29, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর আশু রোগমুক্তি কামনায় কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ মার্চ রোববার বাদ আছর কুলাউড়া উপজেলা সদর মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। কোভিড-১৯ রোগে আক্রান্ত সুলতান মোহাম্মদ মনসুর আহমদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা সদর মসজিদের পেশ ইমাম মাও. আহসান উদ্দিন।

উল্লেখ্য, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি কোভিড ভ্যাকসিন এর ১ম ডোজ গ্রহণের দেড় মাস পরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সম্প্রতি তিনি ঢাকায় নমুনা পরীক্ষা টেস্ট করান। পরে নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসকের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com