কুলাউড়া কোভিড ১৯ লাশদাফন টিম ১৫ তম দাফন সম্পন্ন করলো

April 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া কোভিড ১৯ লাশদাফন টিমের ১৫ তম দাফন সম্পন্ন করলো। গত ২৯ শে মার্চ কাতার দোহা আল-হামাদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুলাউড়া উপজেলা জয়চন্ডি ইউনিয়নের গিয়াস নগর গ্রামের মোঃ জয়ফর আলির ছেলে মোঃ সামসুল ইসলাম (৬৫বছর) ইন্তেকাল করেন।
১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় উনার লাশ দেশে আসলে কুলাউড়া কোভিড ১৯ লাশদাফন টিমের ৮জন সদস্য উনার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে বিকাল ২-৩০ মিনিটের সময় যাানাজা শেষে দাফন সম্পন্ন করেন।
এ নিয়ে কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিমের ১৫টি দাফন সম্পর্ন্ন হলো।
“কুলাউড়া কোভিড ১৯ লাশদাফন টিম” সকলের কাছে দোয়া কামনা করেছে তারা যাতে জিবনের বাকি সময় এভাবে মানুষের সেবায় কাটাতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com