বড়লেখায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বিদেশ যাত্রীর মৃত্যু

April 8, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত বিদেশ যাত্রী আব্দুল বাছিত (৫০) বুধবার মধ্যরাতে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন মারা গেছেন। তিনি উপজেলার বিছরাবন্দ গ্রামের চুনু মিয়ার ছেলে। রাত ৮টায় বড়লেখা-শাহবাজপুর সওজ রাস্তার দলরপুল নামক স্থানে এক মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে ফেরার করেন। =
স্থানীয় দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোটরসাইকেলের ধাক্কায় আহত বিদেশগামী ৩ সন্তানের জনক আব্দুল বাছিতের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৮টায় নিহতের জানাজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com