বড়লেখায় দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

April 10, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারের ১০ ব্যবসায়ীকে ১৬,৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোঃ শামীম আল ইমরান। থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে।
জানা গেছে, করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ রোধে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রেখে মালামাল বিক্রি করায় উপজেলা সদর, কাঠালতলী বাজার ও দক্ষিণভাগ বাজারের ১০ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকার কর্তৃক জারীকৃত বিভিন্ন নির্দেশনা মেনে চলতে হবে। সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com