হাসপাতালের আইসোলেশন থেকে বের হয়ে প্রাণ গেল মাধবকুণ্ডে

April 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাত এলাকা থেকে ফয়ছল (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ১১ এপ্রিল সকালে মাধবকুন্ড খাসিয়া পুঞ্জি সংলগ্ন মাধবকুণ্ড ছড়ায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, লাশের সাথে থাকা ব্যাগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের একটি কাগজ পাওয়া গেছে। ওই কাগজে ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন লিখা ছিল। ‘যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে মারা গেছে এই মুহুর্থে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের হাসপালের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত যুবকের স্বজনের বরাত দিয়ে ওসি আরও জানান, সে চাঁদপুর জেলার নোয়াগাঁও গ্রামের আলী আকবরের ছেলে। মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ওই যুবক বেড়াতে আসেন। সে ভবঘুরের মতো ছিল। ঘুরতে ঘুরতে হয়তো মাধবকুন্ডে চলে আসে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com