হিম শীত

April 17, 2021,

শামীমা রিতু॥
আসিয়াছে হিম শীত অগ্রহায়ণ পরে
পশুপাখি তরলতা কাঁপে থরেথরে!
শীতল বায়ু বহে ক্ষেপিয়া উত্তরের পথে
বসন্ত যে চাহিয়া আছে গমণেরো রথে!
কুয়াশা ঘেরা প্রান্তরে এ কোন অপরূপ শোভা
বিষাদ হরিষঘেরা ছড়ায়ে আলোক প্রভা।
নীরবে একা বসি কৃষ্ণচূড়া তলে
স্মৃতির আবাহনে ভাসি অশ্রুজলে!
পৌষের উত্তরীরূপ নাহি ছুঁয় মোরে
চৈত্র দাবদাহ উত্তাপ সদা বহে অন্তরে!
বরফ কণায় কি কভূ দেখিছো হে প্রিয়?
হিম আয়নায় সদা দেখি তোমায় জেনে নিও!

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com