কুলাউড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

May 6, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা খাদ্য বিভাগের তত্ত্বাবধানে বুধবার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী খাদ্য গুদাম প্রাঙ্গনে কুলাউড়া পৌরসভার কৃষক মোঃ হারুন আহমদ কাছ থেকে ৩ টন ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
৫ মে বুধবার খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মোঃ শাহীন মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, উপজেলা কৃষকলীগের সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব জানান চলতি বোরো মৌসুমে অনলাইনের মাধ্যমে ১ম পর্বে তালিকাভূক্ত ৩৮১ জন কৃষকের মধ্যে মঙ্গলবার ইউএনও কার্যালয়ে লটারীর মাধ্যমে ৩০১ জন কৃষক বাছাই সম্পন্ন করা হয়েছে। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মুল্যে টন প্রতি ২৭ হাজার টাকা মূল্যে সরকারি খাদ্য গুদামে ৩ ক্যাটাগরী কৃষকের কাছ থেকে জনপ্রতি ৩ টন, ২টন ও ১ টন করে ৪ ‘শ ৯৬ টন ধান ক্রয় করা হবে।
তিনি আরো জানান ২য় পর্বের লটারী আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। উক্ত লটারীতে বাছাইকৃতদের কাছ থেকে অপর ৪৯৬ টন ধান ক্রয় করা হবে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত ৯৯২ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com