May 6, 2021,

এইচ ডি রুবেল॥ পৌর শহরে যত্রতত্র গাড়ি পার্কিং ও শহরকে যানযট মুক্ত রাখার স্বার্থে সকল ধরনের যানবাহন রাস্তার উপরে পার্কিং না করার আহ্বান জানান।
৫ মে বুধবার পৌর শহরের কুুুুলাউড়া পৌরসভার জননন্দিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌর শহরকে যানজটমুক্ত রাখার স্বার্থে সকল ধরনের যানবাহন রাস্তার উপরে অবৈধ পার্কিং নিষিদ্ধ ও গাড়ি চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন কুলাউড়া পৌরসভার উদ্যোগে একটি পাকিং স্থান নির্ধারণ পরিকল্পনা রয়েছে। এবং কেউ যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।



মন্তব্য করুন