মনু নদীতে ভাসছে নবজাতকের মরদেহ

May 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মনু নদীর কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় এক নবজাতকের মরদেহ ভাসতে দেখা গেছে।

১১ মে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকার আব্দুল হাকিম সহ আরও কয়েকজন বিষয়টি জানান। সন্ধ্যা সাতটা পর্যন্ত মরদেহটি উদ্ধার করা হয়নি।

আব্দুল হাকিম জানান, মোটর সাইকেলে শমসেরনগর যাবার সময় শরীফপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বিজিবি ক্যাম্পের পাশে মনু নদীর উপর চাতলাপুর সেতুর নিচে পানিতে নবজাতকটিকে ভাসতে দেখেন তিনি। ওই সময় স্থানীয় লোকজন ও পথচারিসহ অনেকে সেখানে ছিলেন।

স্থানীয় লোকজনের ধারণা, জন্মের পরই নদীর উজান ভারত অথবা বাংলাদেশী অংশ থেকে কেউ শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com