শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

May 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রনধীর কুমার দেব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
২১ মে এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, এক নাগাড়ে তিনবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের নেতা
রনধীর কুমার দেব তৃণমুলে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জনপ্রিয়তার কারণে এর পূর্বে তিনি বারে বারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ ও শ্রীমঙ্গলবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। জনসেবার কারণে তিনি উপজেলা বাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় মন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রনধীর কুমার দেব আজ দুপুর ১.৪০ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com