কুলাউড়ায় বাড়ছে করোনা, নতুন আক্রান্ত আরও ৩ জন

May 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৩ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে শুক্রবার ২১ মে রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায়।
করোনাক্রান্ত ৩ জনের মধ্যে গাজীপুর চা বাগানের ১ জন, কালিটি চা বাগানের ১ জন ও কাদিপুর ইউনিয়নের ১ জনসহ মোট ৩ জন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৩ জন বৃহস্পতিবার (২০মে) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার পর শুক্রবার রাতে ৩ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com