কুলাউড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

May 25, 2021,

কুলাউড়া প্রতিনিধ॥ কুলাউড়ায় কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার সময় নাজির উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার ২৫ মে দুপুরে কুলাউড়া সদর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। পরে কুলাউড়া থানার এসআই মো. হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গাজিপুর এলাকার ঐ ছাত্রী কুলাউড়া সরকারি কলেজের দ্বাদশ শেণিতে পড়াশুনা করেন। মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র আনতে সদর ইউনিয়নের শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে যান তিনি। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলের পাশ্ববর্তী একটি রাস্তায় তাকে গতিরোধক করে গাজিপুর এলাকার মাসুক মিয়ার ছেলে নাজির উদ্দিন।
সেখান থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক একটি দোকানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টাকালে তাকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com