বড়লেখায় আরসিসি রাস্তার উদ্বোধন

May 26, 2021,

আব্দুর রব॥ বড়লেখার তালিমপুর ইউপির কানুনগোবাজার থেকে দক্ষিণ বড়ময়দান ভায়া পাঞ্জেখানা মসজিদ পর্যন্ত ৭৫০ মিটার রাস্তার আরসিসি (ঢালাই) কাজ শেষ হয়েছে।
২৬ মে বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত রাস্তাটির উদ্বোধন করেন। জেলা পরিষদের বাস্তবায়নে রাস্তার নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৫৭ লাখ টাকা। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, সদস্য শহিদুল আলম শিমুল, বদরুল ইসলাম ও জুবেদা ইকবাল, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক হারুনুর রশীদ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com