বড়লেখায় গাঁজা কেনাবেচা কালে গ্রেফতার ২

May 26, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় গাঁজা কেনাবেচার সময় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৫ মে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির চুকারপুঞ্জি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির চুকারপুঞ্জি গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে আলী আকবর (৪২) এবং মৃত ছমির আহমদের ছেলে তানজিম আহমদ (১৯)।
পুলিশ সূত্র জানায়,রাতে চুকারপুঞ্জি গ্রামে আলী আকবর ও তানজিম আহমদ গাঁজা কেনাবেচা করছিলেন, এমন খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় আলী আকবর ও তানজিম আহমদকে আটক এবং তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানার এসআই আতাউর রহমান ২৬ মে বুধবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com